
নারায়ণগঞ্জে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বিউটি বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জেলার রূপগঞ্জের কয়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। করেছেন।
বিউটি আক্তার কুট্টি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে প্রতিদিনের মতো বিউটি আক্তার কুট্টি চাঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন।
সকালে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে দেন।