1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

রিফাত হত্যার দ্রুত বিচার করবে সরকার: আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

বরগুনায় প্রকাশ্যে রিফাত নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সরকার দ্রুত ও সুষ্ঠু বিচার করবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ঘটনায় প্রয়োজনে সরকারের পক্ষ থেকেই সব ধরনের আইনি সহায়তাও প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সুষ্ঠু বিচার হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।

স্বজনদের অভিযোগ, স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ ও মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। রিফাতকে নৃশংসভাবে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় বুধবার রাত দেড়টার সময় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। মামলার চার নম্বর আসামি চন্দনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!