1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

রাজধানীতে তিন কিশোরকে ছুরিকাঘাত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার ইসলামবাগ এলাকায় তিন কিশোরকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

আহতরা হলেন- আওলাদ (১৭), শাকিল (১৮) ও রমজান (১৮)। এদের মধ্যে রমজানের অবস্থা আশঙ্কাজনক। তিনজনই ওই এলাকার বিভিন্ন দোকানে চাকরি করেন।

শুক্রবার (২৮ জুন) রাত ৯টার দিকে ইসলামবাগ ক্লাব ঘাট এলাকায় তাদের ওপর হামলা হয় বলে চকবাজার থানার ওসি সুবাস কুমার পাল জানান।

তিনি বলেন, এই কিশোররা ইসলামবাগ পশ্চিমপাড়া এলাকায় ক্যারাম খেলছিল। এ সময় পাশের ক্লাব ঘাট এলাকায় হৈ চৈ শুনে এগিয়ে গেলে এক দল সন্ত্রাসী তাদের এলোপাতাড়ি ছুরি মেরে আহত করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন ও বন্ধু-বান্ধবরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রমজানের পেটে এবং অন্য দুজনের কোমরে ও পিঠে জখম রয়েছে।

ওসি সুবাস কুমার পাল জানান, কী কারণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!