1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

চাঁদ দেখা সাপেক্ষে বুধবার (৫ জুন) সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন।

জাতীয় ঈদগাহ ময়দানে ওই নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহীদুযযামান।

ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল পৌনে ১১টায়।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং পঞ্চম ও সর্বশেষ জামাআতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের জামাত সকাল পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে ওই জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। মিরপুরের কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত হবে ৭টায়, দ্বিতীয় ৮টা ও তৃতীয়টি ৮টা ৪৫ মিনিটে। মতিঝিলের দেওয়ানবাগ শরিফে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ধানমণ্ডি তাকওয়া মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও শেষ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ফুরফুরা দরবারের মারকাজে ইশাআতে ইসলাম মসজিদ কমপ্লেক্সে জামাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদে জামাত সকাল ৮টায়। মিরপুর ১২ নম্বরে হারুন মোল্লাহ ঈদগাহ পার্ক ও খেলার মাঠে জামাত সকাল ৭টা ৩০ মিনিটে। গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

মগবাজার বিটিসিএল (টিএন্ডটি) জামে মসজিদে জামাত ৮টায়। ধানমণ্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!