শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেলেন নানা পাটেকার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৬১ বার পড়া হয়েছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক

যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন বলিউডের সুপরিচিত অভিনেতা নানা পাটেকার।

পুলিশ বলছে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্ত করতে গিয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ তোলেন যে নানা পাটেকারের ২০০৮ সালে একটি চলচ্চিত্রের সেটে তাকে যৌন হয়রানি করেন। পাটেকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন।

২০১৮ সালে ভারতে মি টু আন্দোলনের প্রেক্ষাপটে পাটেকারের বিরুদ্ধে অভিযোগটি আবারো সামনে আসে।

অভিনেত্রী তনুশ্রী দত্ত পাটেকারের বিরুদ্ধে নতুন করে মামলা করেন।

তনুশ্রী দত্ত অভিযোগ করেন, একটি গানের ভেতরে অন্তরঙ্গ দৃশ্য অন্তর্ভুক্ত করার জন্য পাটেকার চাপ দিয়েছিলেন। যদিও তনুশ্রী দত্ত বলেন, ধরণের দৃশ্যে তিনি অস্বস্তি বোধ করেন।

তনুশ্রী দত্ত বলেন, সে ঘটনার পরে তিনি অভিনয় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানানোর পর পাটেকার তাকে হুমকি দিয়েছিলেন বলে তনুশ্রী দত্ত অভিযোগ করেন। সে সময় তার বয়স ছিল ২৪ বছর।

অভিযোগ অস্বীকার করে নানা পাটেকার বলেন, যৌন হয়রানি বলতে সে কী বোঝাতে চাচ্ছে? আমরা যে সেটে কাজ করছিলাম সেটির সামনে ২০০ মানুষ বসা ছিল।

তনুশ্রী দত্ত যে অভিযোগ তোলেন সেটির একটি অংশকে সমর্থন জানিয়ে টুইট করেছেন অন্তত দুইজন নারী। কিন্তু মুম্বাই পুলিশ বলছে, তনুশ্রী দত্তের অভিযোগের পক্ষে তারা কোন প্রমাণ পায়নি।

সেজন্য এ তদন্ত চালিয়ে যেতে তারা অপারগ বলে উল্লেখ করেছে পুলিশ।

২০১৮ সালে বিবিসির রেডিও ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেন, আমার জন্য এটা ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা কারণ, সে (নানা পাটেকার) আমার পুরো শরীরে হাত দিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে তনুশ্রী দত্ত সেট থেকে বেরিয়ে যাবার পর তাকে অপেশাদার, পাগল, ড্রামা কুইন এসব শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছিল।

তনুশ্রী দত্তের আইনজীবী বলেন, মামলাটি পুনরায় চালু করার জন্য তার মক্কেল মুম্বাই হাইকোর্টে আবেদন করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft