1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ভেঙ্গে পড়েছে ট্রেনের সিডিউল, ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ

  • আপডেট হয়েছে : রবিবার, ২ জুন, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

ঈদের আনান্দ ভাগভাগি করে নিয়ে ঘরমুখো মানুষের আনান্দ মাটি করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আনান্দের যাত্রার শুরুতেই ট্রেনেই বিলম্বে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এ নিয়ে রেশ স্টেশনের চার-পাঁচ ঘন্টার অপেক্ষায় চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। স্টেশন কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনা অনাকাঙ্খিত বলে রেলের সিডিউল নিয়মিত করার প্রচেষ্টায় কাজ করছেন বলে জানান।

আজ রবিবার সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, ধূমকেতু এক্সপ্রেস সকাল ছয়টায় রাজশাহীর উদ্দেশে কমলাপুর ছাড়ার কথা অথচ সেই ট্রেনটি সকাল ৯টার পরেও কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল। পরে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বিলম্বে সাড়ে ৯টার দিকে স্টেশন ছাড়ে ট্রেনটি।

অন্যদিকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১১টা ৫০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়। এছাড়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা ছেড়েছে সকাল ৮টায়। ট্রেনের এই বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে এই কদিন বিলম্বে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনটি যথা সময়েই স্টেশন ছেড়ে গেছে।

গত ২৪ মে যারা দীর্ঘলাইনে অপেক্ষা পর কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়েছিলেন, সে সব ঘরমুখো মানুষই আজ রোববার পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন ঈদ উদযাপন করতে। তাই শত ভোগান্তি পেরিয়ে মানুষ ছুটে নাড়ির টানে।

সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। কেউ ব্যাগ হাতে, কেউবা পরিবার সদস্যদের হাত ধরে ছুটছেন কাঙ্ক্ষিত ট্রেনের দিকে। ইট-পাথরের শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন। তবে ট্রেনের বিলম্বের কারণে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী পারভেজ আহমদে। তিনি বলেন, স্ত্রী-সন্তান নিয়ে সকাল ৬টার ট্রেন ধরতে সাড়ে ৫টায় স্টেশনে এসেছি কিন্তু সেই ট্রেন ছাড়ল সকাল সাড়ে নয়টায়। গত ২৪ মে ১৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি। টিকিট কাটতে এক ভোগান্তি, ট্রেন বিলম্বে আরেক ভোগান্তি। ঈদ আসলে হাজারও বিড়ম্বনা-ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষদের। এর কি কোনো সমাধান নেই? প্রতিবছরই একই ধরনের বিড়ম্বনা কেন আমাদের পোহাতে হবে?

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আনিকা খাতুন বর্ষা বলেন, সারা রাত লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি অথচ আজ যাত্রার দিনে ট্রেনটি ৪ ঘণ্টা বিলম্ব। রোজার দিনে এত কষ্ট করে দীর্ঘ পথের যাত্রা, মানুষের ভিড়, ট্রেন বিলম্ব কত রকমের বিড়ম্বনা।

এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, যে ট্রেনগুলো দেরিতে কমলাপুরে পৌঁছেছে, সেই ট্রেনগুলোই ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। তবে বেশিরভাগ ট্রেনগুলোই যথাসময়ে ছেড়ে গেছে। আমরা চেষ্টা করছি সব ট্রেনগুলো যেন যথাসময়ে ছেড়ে যেতে পারে। সব মিলিয়ে যাত্রীদের ভোগান্তি নিরসনে সার্বিক সহযোগিতার চেষ্টা করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!