1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

ভূমধ্যসাগরে আটকানো ১৭ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

মধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে আটকা ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন দেশে ফিরছেন বলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আসার কথা রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আ স ম আশরাফুল ইসলাম জানান, আটকে পড়া বাংলাদেশিদের তিউনিসিয়ার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আশ্রয় শিবিরে নেয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার রাতের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে। আর বাকি ৪৭ জনকে পর্যায়ক্রমে দেশে আনা হবে।

প্রসঙ্গত: লিবিয়া থেকে ইউরোপে যাচ্ছিলেন ৬৪ বাংলাদেশি ও ৯ মিসরীয়। এ সময় মাঝপথে তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে একটি মিসরীয় উদ্ধারকারী নৌকা তাদের টেনে তিউনিসিয়া উপকূলে নিয়ে আসে।

এর আগে গত মাসে ইউরোপে পাড়ি দিতে লিবিয়া ছাড়ার পর ভূমধ্যসাগরের তিউনিসীয় উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। চলতি বছরের প্রথম চার মাসে ওই পথে ১৬৪ জনের প্রাণহানি ঘটেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!