1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেনম, মুরাদ (৩৩), মধু (৩৪) এবং শম্ভু (৩৩)। এদের মধ্যে মুরাদ ও মধু ঘটনাস্থলেই এবং শম্ভু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, শম্ভু শঠিবাড়ির একটি মোটর গ্যারেজে বডিমিস্ত্রীর কাজ করতেন। শুক্রবার রাত ১১টার দিকে অপর দুইজনকে নিয়ে মোটরসাইকেলে গ্যারেজ থেকে বের হচ্ছিলেন শম্ভু। এ সময় রংপুর-ঢাকা মহাসড়ক পার হতে গিয়ে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনজনই গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদ ও মধুকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় শম্ভুকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান শম্ভু।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন বাসটি আটক করে ভাঙচুর করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহতদের সবার বাড়ি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের ভুরারঘাট এলাকায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!