1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৬ দিনব্যাপী যৌথ অনুশীলন মহড়া লালমনিরহাটে শুরু হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম রোববার মহড়াটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে রংপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

মহড়ায় গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনীর প্রায় ২৫০ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমানবাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রিস্টোফার ফালমার নেতৃত্বে প্রায় ১০০ সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক অংশ নিয়েছেন।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ মহড়ার মাধ্যমে ওই এলাকার অধিবাসীদের চিকিৎসা সেবা ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন, বাড়িঘর নির্মাণে নানাবিধ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটের আশপাশের এলাকার প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এছাড়া এলাকার ৫টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ কার্যক্রমসহ স্যানিটারি সামগ্রী দেয়া হচ্ছে। আইএসপিআর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!