1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

বগুড়ায় ভটভটি উল্টে ২ ভাই নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্যালোমেশিনচালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার পদ্মপুকুর কাছোগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি মহিষও মারা যায়।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও হাবিবুর রহমান (১৯)।

নন্দীগ্রামের কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, দুই ভাই বিভিন্ন হাটে গরু-মহিষ কিনে বিক্রি করতেন। রোববার রাতে তারা রাজশাহীর সিটি হাট থেকে দুটি মহিষ কিনে ভটভটিতে নিয়ে বাড়ি ফিরছিলেন।

রাত ১১টার দিকে দ্রুতগতিতে আসা ভটভটি নন্দীগ্রামের পণ্ডিতপুকুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর কাছোগাড়িতে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটি উল্টে গেলে নিচে চাপা পড়ে দুই ভাই নিহত ও চালক আহত হন।

এ সময় আঘাতে অন্তত ৯০ হাজার টাকা মূল্যের একটি মহিষও মারা যায়। তবে আহত চালক পালিয়ে যান।

নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভটভটির চালককে খুঁজে পাওয়া যায়নি।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, নিহতদের স্বজনরা মামলা করতে আগ্রহী নন। ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!