1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

বগুড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৮টার দিকে বগুড়া বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কের বুজরুক বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দু’জন হলেন- বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আল আমিন (৩০) ও একইগ্রামের বিপ্লব হোসেন (৩২)। আহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কের পাশে বুজরুক বাড়িয়া এলাকায় দাঁড়িয়ে একটি বিকল ট্রাকের মেরামতের কাজ করা হচ্ছিলো। আর ট্রাকটির সামনে দাঁড়িয়ে দু’জন কাজ দেখছিলেন। ঠিক সেই মুহূর্তে পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ওই দু’জন নিহত হন।

এছাড়া পাথর বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও হেলপার কেবিনের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!