1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে অংশের কোমরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গ্রামীণ জুয়েলার্সের মালিক, তার মা ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর ৪ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কোমরপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্যা (৫৮), তার মা মহিরুন্নেছা (৭৫) ও তার বোন আসিয়া বেগম (৫৫)।

হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামের বাড়িতে ফিরছিলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দুপুরে ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে মারা যান গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার মা মহিরুন্নেছা এবং বোন আসিয়া বেগম। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!