1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

পুরুষের জন্য আসছে জন্মনিরোধক জেল

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৮৮ বার পড়া হয়েছে

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার এক দম্পতিই বিশ্বে প্রথম যারা পুরুষের হরমোনাল কন্ট্রাসেপটিভ বা জন্মনিরোধক ব্যবহার করেছেন।

জেমস ওয়েরস ও ডায়ানা বার্ডসলে দম্পতিসহ ৪৫০টি জুটিকে নিয়ে গবেষণা করছিলো ইউনিভার্সিটি অফ এডিনবরা। খবর বিবিসি বাংলার

গর্ভধারণ থেকে বিরত রাখার জন্য তাদের দেয়া হয়েছিলো এক ধরণের হরমোনাল জেল।

তবে এটি ব্যবহার করেন পুরুষরা।

প্রজেস্টেরোন ও টেস্টসটেরনের একটি মিক্সচার হলো এই জেল। এটি ব্যবহারের ফলে পুরুষের বীর্য উৎপাদন বন্ধ থাকে।

আশা করা হচ্ছে দীর্ঘ মেয়াদী সম্পর্কের ক্ষেত্রে নারীদের জন্মনিরোধক পিলের বিকল্প হিসেবে পুরুষরা এই জেল ব্যবহার করলে তার সঙ্গী গর্ভধারণ থেকে বিরত থাকতে পারবে।

বিবিসি রেডিও ফাইভের এক অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাতকারে জেমস ওয়েরস তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

তিনি জানিয়েছেন যে গত ফেব্রুয়ারি থেকে তিনি এই জেলটি ব্যবহার করছেন। তবে পুরোপুরি জন্মনিরোধক হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন এক সপ্তাহ আগে থেকে।

এর পার্শ্বপ্রতিক্রিয়াও খুবই কম। তিনি বলেন, সবচেয়ে ইতিবাচক দিক হলো এ বিষয়ে একটি অভিজ্ঞতা অর্জন করলাম আমি। বন্ধু ও সহকর্মীরা আমাকে এ নিয়ে জিজ্ঞেস করছে। কিভাবে পাওয়া যাবে জানতে চাইছে।

আমি খুবই ইতিবাচক বোধ করছি। আশা করছি এটি বা এমন কোনো জন্মনিরোধক পুরুষের জন্য সহজলভ্য হবে।

যদিও ম্যানচেস্টার ইউনিভার্সিটির ড: চেরিল ফিজগেরাল্ড বলছেন চূড়ান্তভাবে এটি আসতে হয়তো আরো সময় লাগবে।

এখন যে পরীক্ষা নিরীক্ষা চলছে তাতে এটি কতটা নিরাপদ, কার্যকর ও সহনশীল সেটা দেখা হচ্ছে। এরপর এটি নিয়ে আরও পরীক্ষা চালাতে হবে।

তবে জেমসের সঙ্গী ডায়ানা বলেছেন, চমৎকার বিষয় হলো ১৬ বছর বয়স থেকে আমাকে পিলের মতো হরমোনাল জন্মনিরোধক ব্যবহার করতে হচ্ছে এবং এটি আমাকে তা থেকে কিছুটা হলেও বিরতি দিয়েছে।

তিনি বলেন পুরুষদের জন্য বিকল্পের ব্যবস্থা করে নারীর ওপর বোঝা কিছুটা কমানোর চেষ্টা যেমন হচ্ছে তেমনি জন্মনিরোধ বা বিরতির ক্ষেত্রে পুরুষ ও নারী সবার জন্যই বিকল্প থাকা উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!