1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পাবনায় বজ্রপাতে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৫

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

 

পাবনার বেড়া ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক ২টি বজ্রপাতের ঘটনায় স্কুলছাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন) বিকেলে এসব দুর্ঘটনা ঘটেছে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, শুক্রবার বিকেলে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাগশোয়া গ্রামের কয়েকজন কৃষক চড়ে বাদাম তুলছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, উপজেলার আগবাগশোয়া গ্রামের মৃত জিনাত প্রামানিকের ছেলে আব্দুল মান্নান (৫০), মৃত হবি মোল্লার ছেলে আব্দুস সালাম (৪৯) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)।

একই ঘটনায় আহত একই গ্রামের একই ইউনুস মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৬) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

একই সময় বেড়া উপজেলার আমিনপুর থানার চর বুড়ামারা গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রী নাছিমা খাতুন (১২) বাড়ির পাশে চড়ে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। সে বুড়ামারা গ্রামের শমসের প্রামানিকের মেয়ে।

অন্যদিকে একই সময় ভাঙ্গুড়া উপজেলায় বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত শামীম উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হাড়ান সরদারের ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানান জানান, শুক্রবার বিকেলে শামীম কারেন্ট জাল নিয়ে উপজেলার নৌবাড়িয়া গ্রামের আঠারোবাড়িয়া বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাপাতে শামীম আহমেদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!