
সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে সু- শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিদের সাথে বিদ্যালয় পরিচালনায় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এনামুল হক মকবুল বিদ্যালয়ের অফিস রুমে ১৮ জুন মঙ্গলবার বিকালে এ মতবিনিময় করেন।
মতবিনিময় কালে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহন বিচ্চু,সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পলাশবাড়ী পৌর সভার নির্বাচনে মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান লাবলু,সাংবাদিক সিরাজুল ইসলাম রতন, আশরাফুল ইসলাম সহ এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।