
‘সু-স্বাস্থ্যেই সুবিচার-মাদক মুক্তির অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঊুধবার (২৬ জুন) সকালে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক এমপি সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।