1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নিরাপত্তা বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

”আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতা দেখাচ্ছে, অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সব ধরনের খবরকে প্রাধান্য দিয়ে কাজ করে। শ্রীলংকায় একটা ঘটনা ঘটেছে, সেজন্য আমরা সব ধরনের একটা সমন্বয় ব্যবস্থা নিয়েছিলাম, সবাই সজাগ ছিলাম বলে ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে অধীন দপ্তরগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা একটা ব্যাপক কাজ। সব ধরনের নিরাপত্তার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কাজ করছে। আমরা বহু চ্যালেঞ্জ এরইমধ্যে মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা নিরাপত্তা বিভাগকে তাদের সক্ষমতা, দক্ষতা- তাদের যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছেন বলেই আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছি। আমরা মনে করি পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনছার, এনটিএমসি, অপরাধ ট্রাইব্যুনাল সবাই তাদের কাজ সঠিকভাবে করছে। সে জন্যই আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সামনে যে চ্যালেঞ্জ আসছে তা আমরা চিন্তা করছি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই প্রতিনিয়ত চিন্তা করছে, পরিকল্পনা করছে। কী ধরনের দুর্নীতি সারা বিশ্বে হয়, সেগুলোর তথ্য তারা সংগ্রহ করছে। সেজন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করছে।

তিনি আরো বলেন, আমাদের নিরাপত্তার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। যারা এই ধরনের ক্রাইম করে তারা যথেষ্ট মেধা নিয়ে ক্রাইম করে। ইদানিং দেখছি সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমরা সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছি। সাইবার ক্রাইম দমনের জন্য আমাদের পুলিশের একটা ইউনিটই গঠন করেছি। আমাদের এনটিএমসিকে শক্তিশালী করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!