1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দুর্ভাগ্য জিততে দিলো না ব্রাজিলকে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

অধিকাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে গেল ব্রাজিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না তারা। ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সালভাদরে বাংলাদেশ সময় বুধবার সকালে ‘এ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আসরের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে এ’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো ব্রাজিল পঞ্চদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন দাভিদ নেরেস। দুই মিনিট পর ডান দিক থেকে রিশার্লিসনের জোরালো নিচু শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

অধিকাংশ সময় বল দখলে রেখে প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখে ব্রাজিল; কিন্তু তাদের আক্রমণে ছিল না তেমন ধার। ফলে ভেনেজুয়েলার রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও বিরতির আগে তাদের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তিতের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক শুরু করা ব্রাজিলের ৫০তম মিনিটে আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়। অরক্ষিত নেরেসের জোরালো শট প্রতিপক্ষের গায়ে প্রতিহত হয়। ৬০তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন রিশার্লিসনের বদলি নামা গাব্রিয়েল জেসুস। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!