1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ঠাকুরগাঁওয়ে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুল ইসলাম বাবুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে বাবুলকে মদ ও ফেনসিডিলসহ আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি। বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদ উজ জামান বলেন, গত মঙ্গলবার ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ বোতল ফেনসিডিল, এক বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুল আটক হয়। তার স্বীকারোক্তি মতে বুধবার রাতে বিজিবি অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে পৌঁছালে ওৎপেতে থাকা মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর আক্রমণ করে।

এ সময় বিজিবি পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান মনিরুল ইসলাম বাবুল। অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় অস্ত্র, দা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির এই অধিনায়ক।

পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!