1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করেছে মার্কিন নৌবাহিনী

  • আপডেট হয়েছে : রবিবার, ২ জুন, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

জাপান সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অনুরোধ উপেক্ষা করেছে আমেরিকার নৌবাহিনী। সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধজাহাজ ইউএসএস জন ম্যাককেইনকে তার দৃষ্টিসীমার বাইরে রাখার অনুরোধ করেছিলেন কিন্তু মার্কিন নৌবাাহিনী সে অনুরোধ রক্ষা করে নি। বরং অন্য জাহাজের সঙ্গে ইউএসএস জন ম্যাককেইন স্বাভাবিক অবস্থানে ছিল।

মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেছে যে, তারা প্রেসিডেন্টের পক্ষ থেকে ওই অনুরোধ পেয়েছিল তবে তা বাস্তবায়ন করা সম্ভব হয় নি। রাজনৈতিক অঙ্গনে মার্কিন সাবেক সিনেটর জন ম্যাককেইনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল না। ম্যাককেইনের মৃত্যুর পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমি তাকে কখনো পছন্দ করতাম না এবং ভবিষ্যতেও হয়ত করব না।” খবর পার্স টুডের।

মার্কিন নৌবাহিনীর তথ্য বিভাগের প্রধান কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল চার্লি ব্রাউন এক বিবৃতিতে বলেন, “মার্কিন নৌবাহিনীকে যুদ্ধজাহাজ জন ম্যাককেইনকে প্রেসিডেন্টের দৃষ্টিসীমার বাইরে রাখার অনুরোধ করা হয় কিন্তু সব জাহাজকেই স্বাভাবিক কনফিগারেশনে রাখা হয়।”

বিষয়টি নিয়ে প্রথম মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদনে বলা হয়- হোয়াইট হাউজ থেকে অনুরোধ করা হয়েছে যে, প্রেসিডেন্টের জাপান সফরের সময় ইউএসএস জন ম্যাককেইন জাহাজকে তার দৃষ্টি সীমার বাইরে রাখতে হবে।

জন ম্যাককেইন ছিলেন ভিয়েতনাম যুদ্ধফেরত একজন সেনা কর্মকতা। তিনি যুদ্ধের সময় ভিয়েতনামে বন্দী হয়ে কারাগারে ছিলেন। আমেরিকায় তাকে যুদ্ধের বীর হিসেবে দেখা হয়। তার বাবা ও দাদা মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ছিলেন। এসব দিক বিবেচনা করে ২০১৮ সালে জাহাজটির নামকরণ করা হয় ইউএসএস জন ম্যাককেইন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!