1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ ভাই নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার (মণ্ডলপাড়া) মৃত মাহমুদুর রহমান প্রকাশের (বাইট্টা মাদু) ছেলে হাত কাটা আব্দুর রহমান (২৮) ও তার ভাই আব্দুস সালাম (২৬)।

আজ শুক্রবার (২৮ জুন) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় বন্দুক, সাত রাউন্ড কার্তুজ ও ১২ রাউন্ড খালি খোসা, দু’টি কিরিচ ও দু’টি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত আব্দুর রহমান হত্যা মামলার পলাতক আসামি ও আব্দুস সালাম ইয়াবা কারবারি। শুক্রবার ভোরে তাদের ধরতে টেকনাফ থানার একদল পুলিশ হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্তে পুলিশও পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করা হয়।

তাদের প্রথমে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে, উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, নিহতদের একজন সন্ত্রাসী ও অপরজন ইয়াবা কারবারি। গত ২১ জুন পশ্চিম পানখালীর ইদ্রিসের ছেলে মো. ইসমাঈলকে (২৫) প্রকাশ্যে গলা কেটে হত্যা করে আব্দুর রহমান। এর দেড় মাস আগে, একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে জাহেদ হোসেনকে (৬৫) কথা কাটাকাটির জের ধরে বেধড়ক পিটিয়ে পঙ্গু করে দেয়। এছাড়াও, তারা এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত।

তিনি বলেন, নিহততের মরদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শুক্রবার (২৮ জুন) ভোরে উখিয়ার রহমতের বিল এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১৫ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও দু’টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!