1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

জামায়াতের কার্যক্রমের প্রমাণ হবে তারা দেশপ্রেমিক কি-না: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

জামায়াতের নেতাকর্মীরা অনেক পরিবর্তন হয়েছেন এবং তারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন’- এলডিপির সভাপতি অলি আহমদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জামায়াতের কার্যক্রমের মাধ্যমে দেখা যাবে, তারা দেশ প্রেমিক হয়েছে কিনা। আমি হঠাৎ করে বললাম আমি ভালো হয়ে গেলাম, এটা তো আর গ্রহণযোগ্য হবে না। তাদের কার্যক্রমে এটা প্রকাশ পাবে।

আজ শুক্রবার (২৮ জুন) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিফাত হত্যার ব্যাপারে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৩ জন আসামি গ্রেফতার হয়েছে। সবকিছু রাতারাতি সম্ভব হয় না। যারা অপরাধ করেছে সকলকেই বিচারের আওতায় আনা হবে। অপরাধী অপরাধ করে পালিয়ে থাকার চেষ্টা করবে এটাই স্বাভাবিক। বাকিদের কেউ গ্রেফতার করা হবে।

বিচারহীনতার কথা বিএনপির মুখে মানায় না বলে মন্তব্য করে কাদের বলেন, যে দল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যে দলের প্রধান দুর্নীতির কারণে জেলে বন্দি, যে দলের গঠনতন্ত্র দুর্নীতির পক্ষে তৈরি করা হয়েছে, সেই দলের মুখে বিচারহীনতার সংস্কৃতির কথা শোভা পায় না।

আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা সম্পর্কে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে অনেক নতুন মুখ আওয়ামী লীগে অংশগ্রহণ করেছে এদেরকে সদস্য করা হবে।

জামায়াত-বিএনপিকে সদস্য করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াত-বিএনপিকে সদস্য করার প্রশ্নই আসে না। তবে যাকে সদস্য করা হবে তার ব্যাপারে খতিয়ে দেখা হবে। নতুনরা নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে আসুক আমরা তাদেরকে স্বাগত জানাবো। নতুন ফুল ফুটুক এটা আমরা চাই।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সম্পর্কে মন্ত্রী বলেন, তিন বছরের মধ্যে সম্মেলন করার নিয়ম। আমাদের গঠনতন্ত্র নিয়ম মেনে কার্যক্রম চলছে এবং এই বছরের মধ্যেই সম্মেলন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল সোবাহান গোলাপ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!