1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

খোলার রাতেই বন্ধ সৌদির ‘হালাল নাইটক্লাব’

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার পর অবশেষে নাইটক্লাবের অনুমোদন বাতিল করল সৌদি কর্তৃপক্ষ। দুবাই এবং বৈরুতে দুটো ভেন্যু পরিচালনা করে ‘হোয়াইট নাইটক্লাব’ যেগুলো লাইসেন্সপ্রাপ্ত। তাদের জেদ্দায় আরেকটি শাখা খোলার কথা ছিল। শেষ পর্যন্ত তা বাতিল করেছে কর্তৃপক্ষ।
সৌদির বিনোদন খাতের কর্তৃপক্ষ টুইট বার্তায় জানায়, এটা খোলার জন্যে কোনো লাইসেন্স প্রদান করা হয়নি। তা ছাড়া এটি ‘আইনের লঙ্ঘন’ও বটে। সেখানে আরো বলা হয়, ভিন্ন একটি বিষয়ে অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এর ঠিকাদার তাদের লাইসন্সের মেয়াদ বৃদ্ধির যে আবেদন করেছে, তারই ‘বাড়তি সুবিধা’ নিতে চেয়েছিল এই পথে।

সৌদি আরবে সিনেমা হল চালুর পর এবার জেদ্দায় ‘হালাল’ নাইটক্লাব চালুর কথা ছিল। চলতি সপ্তাহেই এটি উদ্বোধনের তারিখও ঘোষণার কথা ছিল। এর উদ্বোধনে ক্লাবের পথেই ছিলেন গায়ক এবং গীতিকার নে-ইয়ো। বাতিলের পর তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুঃখও প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, সৌদির আরবের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি ভেন্যুর পথেই ছিলাম। তবে জানলাম কৌশলগত কারণে এটা বন্ধ করা হয়েছে। সেখানে পারফর্ম করতে যাচ্ছিলাম। হোয়াইট জেদ্দার মানুষের প্রতি ভালোবাসা। জানা যায়, জেদ্দায় নে-ইয়োর পারফরমেন্স উপভোগের টিকিটও ছাড়া হয়েছিল। এর দাম ছিল ৫০০ থেকে এক হাজার সৌদি রিয়েলের মধ্যে। এই নাইটক্লাবে স্মার্ট ক্যাজুয়াল পোশাকে ১৮ বছরের বেশি বয়সীরা আসতে পারবেন বলে নিয়ম করা হয়।

জানা যায়, জেদ্দায় নে-ইয়োর পারফরমেন্স উপভোগের টিকিটও ছাড়া হয়েছিল। এর দাম ছিল ৫০০ থেকে এক হাজার সৌদি রিয়েলের মধ্যে। এই নাইটক্লাবে স্মার্ট ক্যাজুয়াল পোশাকে ১৮ বছরের বেশি বয়সীরা আসতে পারবেন বলে নিয়ম করা হয়।
দুবাই-ভিত্তিক অ্যাডমিন্ড হসপিটালিটি গ্রুপ বেশ কয়েকটি ব্র্যান্ড পরিচালনা করে যার মধ্যে একটি ‘হোয়াইট নাইটক্লাব’। তারা ইন্ডি রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ, ইতালিয়ান কিচেন মাটো, রুফটপ লাউঞ্জ আইরিশ, দ্রাইস বিচ ক্লাব এবং এমন আরো অনেকগুলো ভেন্যু পরিচালনা করে।

এর সিইও টনি হাব্রি গত এপ্রিলে অ্যারাবিয়ান বিজনেসকে বলেছিলেন, সৌদিতে যে ‘হালাল নাইটক্লাব’ খোলা হবে তা আসলে এক ‘উচ্চ সুবিধাসম্পন্ন ক্যাফে’।

এর আগে এই ‘হালাল নাইটক্লাব’ নিয়ে যে খবর বেরোয় সেখানে বলা হয়, বিলাসবহুল এই নাইটক্লাবে ক্যাফে এবং লাউঞ্জ থাকবে। এতে ওয়াটারফ্রন্ট থাকবে, এর সাথে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা।
ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্সিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক উপভোগ করা যাবে এখানে। এই হালাল নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে ড্যান্স ফ্লোর। নারী পুরুষ সবার জন্যে ড্যান্স এটা উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ সুবিধাই এখানে পাওয়া যাবে। তবে এই নাইটক্লাবে মদ পাওয়া যাবে না। কারণ সৌদিতে মদ কেনাবেচা অবৈধ।

জেদ্দায় ‘হালাল নাইটক্লাব’ খোলার খবরটি সৌদিবাসীদের মধ্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কেউ কেউ এই ক্লাবের নাচগানের আয়োজনের নিন্দা জানান।

আবার কেউ ‘হালাল বার’কে স্বাগত জানান। এটা চালুর ঘোষণার পর থেকে সরগরম হয়ে ওঠে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম। তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কও সৃষ্টি হয়। টুইটারে অনেকে লেখেন, সৌদির এমন কর্মকাণ্ড দেশটির ইসলামিক চিন্তাধারা ও ঐতিহ্যের পরিপন্থী। আবার কেউ লেখেন, হালাল নাইটক্লাবে আসলে কি কি করা যাবে, এটা হাস্যকর। তবে নাগরিকদের সমালোচনা ও অসন্তুষ্টি থাকলেও দেশটির সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!