1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

কক্সবাজারে ভারতীয় দূতাবাসের উদ্যোগে ইয়োগা দিবস উদযাপিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজনে পর্যটন শহর কক্সবাজারে উদযাপিত হয়েছে ৫ম আন্তর্জাতিক ইয়োগা বা যোগ দিবস।
আজ সকালে এ উপলক্ষে শহরের কলাতলীর একটি হোটেলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য চ্যাটার্জি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক।
অনুষ্ঠানের শুরুতেই যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। ওই বার্তায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য বিশ্ববাসীকে নিয়মিত ইয়োগা করার আহ্বান জানানো হয়। ভিডিও বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ইয়োগা সবার জন্য এবং ইয়োগার জন্য সবাই।
চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য চ্যাটার্জি বলেন, ভারতে প্রস্তাবে ২০১৪ সালের ১১ ডিসেম্বর ১৭৭টি দেশের সমর্থনে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ২১ জুন সারা বিশ্বে ইয়োগা বা যোগ দিবস পালিত হচ্ছে।
ঘন্টাব্যাপী অনুশীলনে কক্সবাজারের প্রায় চার শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় শরীর ও মন সুস্থ করতে ইয়োগার গুরুত্বের কথা তুলে ধরেন ইয়োগা প্রশিক্ষক মাম্পি দে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!