1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ওআইসি’র শীর্ষ সম্মেলনে আবারও সৌদি রাজার ইরানবিরোধী বক্তব্য

  • আপডেট হয়েছে : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের পবিত্র মক্কায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতরাতে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ সম্মেলনে দেওয়া ভাষণে আবারও ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, সৌদি আরবে ইয়েমেনিরা যে হামলা চালাচ্ছে তাতে সহযোগিতা করছে ইরান।
সৌদি রাজা দাবি করেন, সম্প্রতি সৌদি আরবের তেলের পাইপ লাইনের দু’টি পাম্পিং স্টেশনে যে ড্রোন হামলা হয়েছে তাতেও ইরান সহযোগিতা করেছে। খবর পার্স টুডের।

এর আগে আরব লীগের শীর্ষ বৈঠকেও একই অভিযোগ করেন সৌদি রাজা। তিনি ইরানের বিরুদ্ধে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে নাশকতার কথাও তুলে ধরেন। তবে ইরান এর আগে এ ধরণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ফুজায়রা বন্দরে নাশকতামূলক হামলার পরপরই ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছিলেন, ফুজায়রা বন্দরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। ইরান সম্পর্কে ভীতি তৈরি করতে শত্রুরা এ হামলা চালিয়েছে।

ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে সৌদি আরব। সম্প্রতি ড্রোনের সাহায্যে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এটি ইয়েমেনিদের নিজস্ব সিদ্ধান্ত ও যুদ্ধকৌশল।

ওআইসি’র সম্মেলনের একদিন আগেই মক্কায় আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওআইসি’র শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!