1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

এ বছরেই দেশে ৫০০ আইসিইউ স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

চলতি বছরেই দেশের হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে বর্তমানে পর্যাপ্ত ইনসেফটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) না থাকায় অস্বচ্ছল মানুষদের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। একারণেই দেশের হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার রাজধানীর একটি হোটেলে ক্রিয়েটিভ মিডিয়া আয়োজিত স্বাস্থ্যসম্মত জীবন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং স্কুলে স্বাস্থ্য শিক্ষা বিষয়ের প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ কেন্দ্রে প্রতিদিন গড়ে ৪০-৫০ হাজার টাকার মতো ব্যয় করতে হয়। এই পরিমান অর্থ যোগান দেয়া দেশের সাধারণ মানুষের পক্ষে ভীষণ কষ্টকর ব্যাপার। একারণে এবছরেই দেশের হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল অ্যান্ড হেলথ এডুকেশন ও প্রোমোশনের লাইন ডাইরেক্টর ডা. মো. এহসানুল কবির, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবির প্রমুখ বক্তব্য রাখেন। সূত্রঃবাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!