1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ঈদ উদযাপন করছে চাঁদপুরের ৪০ গ্রাম

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার প্রায় ৪০টি গ্রামে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রায় এক শতাব্দী ধরে ওইসব গ্রামের মুসলমানরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন।

জানা যায়, ওইসব মুসল্লিরা ইসলামের চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের অনুসারী। হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মওলানা আবু ইছহাক ইংরেজি ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ৬ ছেলে এই মতবাদের প্রচার চালিয়ে আসছেন। তাদের মধ্যে বড় ছেলে আবু জোফার মোহাম্মদ আবদুল হাই সাদ্রাভী অন্যতম।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৭ বছর ধরে এভাবে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। আগাম ঈদ পালন নিয়ে মতভেদ রয়েছে। অতীতে একাধিকবার সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে তর্ক–বিতর্ক চললেও আজ পর্যন্ত এটির স্থায়ী সমাধান হয়নি। ফলে একই গ্রামের এমনকি একই পরিবারের সদস্যদের কেউ একদিন আগে আবার কেউ একদিন পরে ঈদ উদযাপন করছেন।

যেসব গ্রামে ঈদ উদযাপন হবে সেগুলো হলো হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোলা, হাঁসা ও চরদুখিয়া। মতলব দক্ষিণ উপজেলার দশআনী , মোহনপুর, পাঁচআনী ও কচুয়া উপজেলার উজানি গ্রাম।

সাদ্রা গ্রামের গদিশীন পীর মওলানা আবু জোফার আবদুল হাই বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র ৬ ঘণ্টা। এই ৬ ঘণ্টা ব্যবধানের জন্য রোজা ও ঈদ পালনে বাংলাদেশে একদিন–দুইদিন ব্যবধান হতে পারে না।

তিনি আরো বলেন, মঙ্গলবার সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঈদুল ফিতরের জামাত আদায় করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!