1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ঈদের নামাজে হাজির মমতা

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ জুন, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

ভারতে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। দীর্ঘ এদিন সকাল থেকেই ঈদের আনন্দে মেতে উঠেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এদিন ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে শহর কলকাতাতেও। বুধবার সকালেই কলকাতার রেড রোডে ঈদের নমাজ পাঠ করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

এদিন সকাল থেকে কলকাতায় মাঝারি বৃষ্টিপাত শুরু হলেও সেই বৃষ্টির মধ্যেই চলে নামাজ। প্রায় লাখো মুসল্লি এই নমাজে অংশ নেন। কলকাতার রেড রোড ছাড়াও টিপু সুলতান মসজিদ, জাকারিয়া স্ট্রিট, পার্ক সার্কাস, খিদিরপুর, রাজাবাজার সহ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদ মোবারক জানিয়ে কুশল বিনিময় করেন। এদিন সকালে কলকাতার রেড রোডে উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব ধর্মের ঊর্ধে উঠে মানবতার বার্তা দেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হোক মানবতার। নামাজ শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে উপস্থিত থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় ভারত’ ধ্বনী দেন। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলায় আপনারা ন্যায় বিচার পাবেন। অনেকে অনেক কথা বলছে, তাতে কান দেবেন না।

মমতা বলেন, আপনারা বাংলাকে আর্শিবাদ করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই। এদিন ঈদের জমায়েতে নাম না করে বিজেপিকে আক্রমণ করে মমতা মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, কখনও কখনও রোদের তেজ তীব্র হয়। কিন্ত পরে তা ফিকে হয়ে যায়। তিনি বলেন, অনেকেই অনেক কিছু বলবেন, কিন্ত আপনারা গায়ে মাখবেন না। আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকবো। সমস্যা হলে একযোগে রুখবো। এদিন রেডরোডের ঈদের জমাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জাভেদ খান, সাবেক সাংসদ ইদ্রিস আলি সহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!