1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

১৩ আরোহী নিয়ে নিখোঁজ হলো ভারতীয় সামরিক বিমান; চলছে তল্লাসি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের এয়ার ফোর্সের একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ১৩ জন আরোহী রয়েছে। এদের ৮ জন ক্রু, অপর ৫ জন যাত্রী।

অ্যান্টোনোভ এএন-৩২ বিমানটি আসামের জোরহাট থেকে বেলা ১২টা ২৫ মিনিটে আকাশে ওড়ে। উড়ার ৩৫ মিনিট পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি। খবর পার্স টুডের।

নিখোঁজ বিমানটির সঙ্গে সর্বশেষ দুপুর ১ টা নাগাদ একবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। বিমানটি অরুণাচল প্রদেশের মেচুকায় অবতরণের কথা ছিল। মেচুকা চীন সীমান্তের কাছেই অবস্থিত।

ইতিমধ্যে বিমানটির খোঁজে ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০ ও সি-১৩০ স্পেশাল অপারেশন এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে সহযোগিতা দিচ্ছে।

এর আগে ২০১৬ সালে চেন্নাই থেকে আন্দামান-নিকোবার দীপপুঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরের আকাশে ২৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানবাহিনীর একটি বিমান। বহু খোঁজাখুঁজির পরও বিমানটির সন্ধান পাওয়া যায় নি। ধারণা করা হয় ওই বিমানের সব যাত্রী প্রাণ হারিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft