1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

সেই শাহিনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত কিশোর শাহিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহিনকে দেখতে যান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তিনি জানান, ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে সংসার চালানো কিশোরটির দায়দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রাত ১২টার দিকে শাহিনকে অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা। টানা তিন ঘণ্টা ধরে অপারেশন শেষে রাত ৩টায় আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) রাখা হয় তাকে। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে সে।

প্রসঙ্গত: শুক্রবার সাতক্ষীরায় ছিনতাইকারীরা রিকশাচালক শাহিনের রিকশা ছিনতাই করার সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ শাহিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে পর দিন শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহিনের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft