1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, শুরু হয়েছে প্রচার প্রচারণা

  • আপডেট হয়েছে : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বৈধ ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফশীল মোতাবেক ৩১ মে শুক্রবার ছিল প্রতীক বরাদ্দ দেওয়ার দিন । গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার মো. আলমগীর কবির দলীয়ভাবে ও লটারির মাধ্যমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম সরকার লেবু পেয়েছেন (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহসান হাবীব খোকন পেয়েছেন (লাঙল), স্বতন্ত্র প্রার্থী গোলাম আহসান হাবীব মাসুদ (মোটর সাইকেল), খয়বর হোসেন সরকার মওলা (ঘোড়া)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সফিউল আলম (চশমা), শওকত আলী (টিয়াপাখী), আব্দুর রাজ্জাক তরফদার (টিউবয়েল), আল শাহাদত জামান জিকো (তালা), আসাদুজ্জামান মনি (লাঙল), সুরুজিত কুমার সরকার (বৈদুৎতিক বাল্ব)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম (লাঙল), আল্পনা রানী গোস্বামী (ফুটবল) ও উম্মে সালমা (হাঁস), হাফিজা বেগম কাকলী (কলস)।

ঘোষিত তফশীল মোতাবেক ১৮ জুন ভোট গ্রহণ। উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১১১টি। মোট ভোট সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩৪১ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন ভোটার রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft