1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সিপিডিতে আদৌ গবেষণা হয় কিনা সন্দেহ আছে: তথ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

সিপিডিতে আদৌ গবেষণা হয় কিনা সন্দেহ আছে: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) কি বিশ্ব ব্যাংকের গবেষণার চেয়েও ভালো? আমার সন্দেহ আছে ওই প্রতিষ্ঠানে আদৌ কোনো গবেষণা হয় কিনা, কোনো গবেষকও আছে কিনা?

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শুধু সিপিডি নয়, বিএনপিও সমালোচনা করেন। হ্যাঁ, অবশ্যই গঠনমূলক সমালোচনা করুন। আমরা সেগুলো গ্রহণ করবো। কিন্তু এমন কোনো সমালোচনা করবেন না, যেটি হাস্যকর হয়।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এমনকি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের সবাই বাংলাদেশের প্রশংসা করেছেন। কিন্তু প্রশংসা করতে পারে না একটি পক্ষ। গত ১০ বছর ধরে বাজেট দেওয়ার পর সংবাদ সম্মেলন করে বাজেটের নানা সমালোচনা করছে সিপিডি। সংস্থাটির ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবারও বাজেট পেশ হওয়ার পর সমালোচনা করেছেন।

‘আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ১০ বছর ধরে ভুল বাজেট দেওয়ার কারণে কি দারিদ্র্য ২০ শতাংশে নেমে এসেছে? ভুল বাজেট দেওয়ার কারণে কি মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ১৯০৯ ডলার হয়েছে? মানব উন্নয়ন সূচকে এগিয়ে যাওয়াও কি ভুল বাজেট দেওয়ার কারণে?,’ যোগ করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!