1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সিঙ্গাপুরে ই-গভর্নেন্স কর্মশালায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

সিঙ্গাপুরে ই-গভর্নেন্স কর্মশালায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

  • আপডেট হয়েছে : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।

কর্মশালা চলাকালে স্পিকার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার মি.তান চুয়ান জিন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। সিঙ্গাপুরে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

কর্মশালায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে এ, এফ, এম রুহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি এবং নাহীদ ইজহার খান এমপি অংশগ্রহণ করেন।

স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!