1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে উন্নত ভবিষ্যৎ উপহার দেবো : ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে উন্নত ভবিষ্যৎ উপহার দেবো : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ জুন, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে আমরা উন্নত ভবিষ্যৎ উপহার দেবো। উন্নয়নের মহাসড়কে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরও যাবো।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে আমরা সোনার বাংলা গড়বো। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করবো। টিম ওয়ার্কের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে পারবো। বাংলাদেশকে আমরা একটা ‘বেটার ফিউচার’ উপহার দেবো।’
ওবায়দুল কাদের আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা দেশের সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণ ও আমাদের পার্টির নেতা-কর্মীসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সকাল থেকেই অঝোর বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা এসেছেন। এবার মুসলিম বিশ্বসহ ইউরোপ-আমেরিকা আমাদের প্রতিবেশি দেশ ভারতসহ প্রায় সব দেশের কূটনীতিকগণ এখানে এসেছিলেন। আমরা আমাদের নেত্রীর পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছি। পার্টির নবনির্মিত কার্যালয়ে তাদের স্বাগত জানিয়েছি।
ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়েছে। এবারকার মতো এত স্বস্তিতে মানুষ কখনো ঘরে ফিরতে পারেনি। এবার একটা উৎসাহ-উদ্দীপনা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এবং নিরাপদে মানুষ বাড়িতে ফিরে গেছে। আমি আশা করি এবং বিশ্বাস করি ঈদের পরও তারা স্বস্তিতেই কর্মস্থলে ফিরে আসবেন এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা উন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবো।
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের চলার পথ জাতীয় সম্মেলনও খুব দূরে নয়। দলকে আরও সুসংগঠিত, আরও স্ট্রিমলাইন, আরও স্ট্রংগার আরও মর্ডান করবো। একটা শক্তিশালী টিমওয়ার্ক গঠন করবো শেখ হাসিনার নেতৃত্বে।
শুভেচ্ছা বিনিময় অনষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ মহানগর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী শুভেচ্ছা বিনিময় অুষ্ঠানে অংশ নেন। সূত্রঃবাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!