1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ২৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। তার নাম মানারুল ইসলাম (২৭)।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মানারুল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়া গ্রামের নুহু মোন্নার ছেলে।

স্থানীয়রা জানান, দিবাগত রাত ৩টার দিকে গরু ও মাদক চোরাকারবারিদের একটি দলের সঙ্গে মানারুল শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।

ভোর ৫টার দিকে ১৬নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ওই দলটি বাংলাদেশে ফেরত আসার সময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে মানারুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মনাকষা ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চোরাকারবারি মানারুল ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের গুলিতে হারুনের আমবাগানে মারা যায়।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, সীমান্তে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft