1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। আজ শনিবার তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার ব্যানব্যাট-৫, মালী জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে সদ্য পদোন্নতি প্রাপ্ত হয়ে প্রেষণে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন।

কর্নেল তোফায়েল গত ১৯ ডিসেম্বর ১৯৯৪ তারিখে ৩১তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ একটি পদাতিক ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এর দায়িত্ব পালন করেন। একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া ডিজিএফআই সদর দপ্তর, জিএসও-১ এবং একটি পদাতিক ব্রিগেডে জিএসও-২ (ইন্ট) এর দায়িত্ব পালন করেন কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

কর্নেল তোফায়েলের সেনাবাহিনীর বিভিন্ন গোয়েন্দা ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১১ বৎসর চাকরির অভিজ্ঞতা রয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ব্যানব্যাট-৪, লাইবেরিয়া এবং ব্যানব্যাট-৫, মালী জাতিসংঘ মিশনে কর্মরত ছিলেন।

কর্ণেল তোফায়েল দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গোয়েন্দা কোর্স এবং জার্মান হতে জাতিসংঘ মিলিটারি অবজারভার কোর্স সম্পন্ন করেন। এ ছাড়া তিনি সিয়েরালিওন, ইউকে, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, আইভোরিকোস্ট, মালয়েশিয়া, হল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ইউএসএ হতে প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কর্তব্যে গমন করেন।

কর্ণেল তোফায়েল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুর হতে আর্মি স্টাফ কোর্স, পিএসসি ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) হতে মাস্টার্স ইন ডিফেন্স স্ট্যাডিসে ডিগ্রি লাভ করেন।

তিনি সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের কমান্ড ও স্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। চাকরির ক্ষেত্রে পারদর্শিতা ও উৎকর্ষতার জন্য তিনি দুবার সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র প্রাপ্ত হন। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব, বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft