1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

রোহিঙ্গা সমস্যা সমাধানে বেইজিং গঠনমূলক ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রদূত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত জ্যাং জুও বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে তাঁর দেশ গঠনমূলক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, ‘দীর্ঘ রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা গঠনমূলক ভূমিকা পালন করবো।’
চীনের রাষ্ট্রদূত জ্যাং জুও আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে একথা বলেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবশ্যই বাংলাদেশ থেকে তাদের নিজ মাতৃভূমিতে ফেরত যেতে হবে এবং এই বিষয়ে মিয়ানমারকে বোঝানোর জন্য তিনি চীনের প্রতি আহবান জানান।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর বিষয়েও আলোচনা করেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে তাঁর চীন সফরের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো বিকষিত করার অংশ হিসেবে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ক আগামীর দিনগুলোতে আরো শক্তিশালী হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
চীনের রাষ্ট্রদূত বলেন, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের পর থেকে ঢাকা এবং বেইজিং সম্পর্ক একটি নতুন উচ্চতায় অধিষ্ঠিত হয়।
ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, চীনের সহযোগিতায় চট্টগ্রামে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ চলছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের ওপর একটি বই প্রকাশনার বিষয়ে জানতে পেরে চীনা রাষ্ট্রদূত বইটি চীনা ভাষায় অনুবাদের বিষয়ে তাঁর দেশের আগ্রহ ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁদের কাছে সংরক্ষিত থেকে থাকলে বঙ্গবন্ধুর চীন সফরের সময়কালীন আলোকচিত্র প্রদানের জন্য ও চীনের রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সূত্রঃবাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft