1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

রিফাতের নৃশংস হত্যাকান্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বরগুনায় রিফাতের নৃশংস হত্যাকান্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।
তিনি বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় আজ পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার উইমেন পুলিশ অ্যাওয়ার্ড-২০১৯ উপলক্ষে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কেন এই ঘটেছে, কারা ঘটিয়েছে সেটা তদন্ত করার পর আমরা জানতে পারবো। তবে ঘটনার পর পুলিশ কিন্তু বসে নেই। আমরা দৃঢ়ভাবে বলতে পারি, যত ঘটনাই ঘটুক, এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে আমাদের পুলিশের দক্ষতা ও সক্ষমতা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবসময় বলি, আপনারা যদি ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের চিন্তা করেন, তাহলে ভুল করবেন। আমাদের পুলিশ এখন অনেক সক্ষম, অনেক দক্ষ। তারা অনেক ইনফরমেটিভ। আমার কাছে এই মুহূর্তের খবর হচ্ছে দুইজনকে পুলিশ ধরে ফেলেছে। যারা এই নৃশংস হত্যাকা-ের সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেফতার করা হবে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের কলেজ রোডে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের দুলাল শরীফের ছেলে রিফাত শরীফকে (২৩) স্ত্রীর সামনে কুপিয়ে জখম করে একদল যুবক। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। এঘটনায় বুধবার রাতে শরীফের বাবা বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
বুধবার দুপুরের ওই হামলার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
সেখানে দেখা যায়, কয়েকজন যুবক চড়াও হয়েছেন রিফাতের উপর, তার মধ্যে দুজন রামদা হাতে রিফাতকে একের পর এক আঘাত করে চলেছেন। রিফাতকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলেন তার স্ত্রী। কিন্তু পারেননি। রিফাতের স্ত্রীর চিৎকারে আশপাশের কেউ এগিয়ে আসেননি।
এ হামলার জন্য বরগুনা পৌরসভার ক্রোক এলাকার নয়ন বন্ড নামে এক যুবককে দায়ী করেন রিফাতের স্ত্রী। এছাড়া ফারাজী, রাব্বি ও আকন নামের কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ করা হয়। সূত্রঃবাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft