1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

ময়মনসিংহে একসঙ্গে ৩ যমজ বোন নিখোঁজ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে একসঙ্গে যমজ তিন বোন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় শনিবার বিকেলে ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

থানার দায়েরকৃত সাধারন ডায়েরী (জিডি) সুত্রে জানা যায়, শনিবার বিকেলে জেলার ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকার বাসীন্দা ধান ব্যবসায়ী আব্দুর রহমানের যমজ তিন মেয়ে চম্পা(১৭) রাজিয়া(১৭) ও সুলতানা(১৭)নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন যমজ বোন ফুলপুরের ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

১৪ জুন রাত ১১টার পর দক্ষিণ ভাইটকান্দির নিজ পিত্রালয় থেকে হঠাৎ তারা নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

শনিবার রাতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল আলম খান যমজ তিন বোনের নিখোঁজের বিষয়টি ছবিসহ ফেইসবুকে শেয়ার করে তাদের সন্ধান চেয়েছেন । নিখোঁজদের সন্ধান পাওয়া গেলে ০১৭১৩ ৩৭৩৪৩৭ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft