1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মার্কিন-ইরান উত্তেজনা বিপজ্জনক পরিণতির দিকে এগোচ্ছে: রাশিয়া - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

মার্কিন-ইরান উত্তেজনা বিপজ্জনক পরিণতির দিকে এগোচ্ছে: রাশিয়া

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নয়া নিষেধাজ্ঞাকে ‘আশঙ্কাজনক’ আখ্যা দিয়ে রাশিয়া বলেছে, এ নিষেধাজ্ঞা এই ইঙ্গিত দিচ্ছে যে, তেহরান-ওয়াশিংটন উত্তেজনা একটি বিপজ্জনক পরিণতির দিকে এগোচ্ছে।

মালদ্বীপ সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে লাভরভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সিনিয়র কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে টার্গেট করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি ২০০৩ সালের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যখন যুক্তরাষ্ট্রে আক্রমণ চালানোর জন্য একটি অজুহাত খুঁজছিল।

উল্লেখ্য, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার দাবি করে ২০০৩ সালে দেশটিতে আগ্রাসন চালানোর নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।

সেটি স্মরণ করিয়ে দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সময় ওয়াশিংটন দাবি করেছিল, ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। কিন্তু পরে ইরাক দখলের পর এ ধরনের কোনো অস্ত্রই পাওয়া যায়নি।

লাভরভ বলেন, আমরা সবাই যুদ্ধের পরিণতিটা জানি। ২০০৩ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরাকে ‘গণতন্ত্রের বিজয়’ ঘোষণা করে। কিন্তু গত ১৬ বছর ধরে আমরা সে গণতন্ত্রের স্বরূপ হাড়ে হাড়ে টের পেয়েছি।

প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সর্বোচ্চ নেতা, তার কার্যালয় ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আট শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি সপ্তাহেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

এর প্রতিক্রিয়ায় ইরান বলছে, এ নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!