1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মাকেও বাড়িতে ঢুকতে দিলেন না তুরিন আফরোজ! - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

মাকেও বাড়িতে ঢুকতে দিলেন না তুরিন আফরোজ!

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৫৮ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এর বিরুদ্ধে থানায় জিডি করার পর মা ও ভাইকে বাসায় ঢুকতে না দেওয়ার বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে। তুরিন আফরোজের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়।

শুক্রবার উত্তরা পশ্চিম থানায় জিডি করেছেন তার ছোট ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির।এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহাও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে শিশির অভিযোগ করেন, ‘‘আমি ২০১২ সালে পরিবার নিয়ে কানাডায় চলে যাই। ২০১৫ সাল থেকে বড় বোন তুরিন আফরোজকে তার পেশাগত সুযোগ-সুবিধার জন্য উত্তরার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৪ নম্বর আমার বাড়িতে থাকতে দেই। ২০১৭ সালের মার্চ মাসে আমার বাবা তসলিমউদ্দিন আহমেদ মারা যাওয়ার পর মাকে কানাডায় নিয়ে যাই। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টায় আমি মাকে নিয়ে কানাডা থেকে দেশে আসি। আমার উত্তরার বাসাতে গেলে বাড়ির নিরাপত্তাকর্মী বাড়িতে ঢুকতে নিষেধ করে। কারণ জানতে চাইলে নিরাপত্তাকর্মী জানান, ‘তুরিন আফরোজ ঢুকতে দিতে নিষেধ করেছে।’’

শাহনেওয়াজ আহমেদ শিশির জানান, ‘আমার মা ১৯৯২ সালে বাড়িটি কেনেন। ২০১৪ সালে তিনি আমাকে দান করেন। আমি হাউজবিল্ডিং থেকে লোন তুলে বাড়িটি তিন তলা করি। আমার মা-বাবা এবং আমি এই বাড়িতেই ছিলাম। ২০০৫ সালে যখন তুরিন আফরোজ অস্ট্রেলিয়া থেকে আসেন, তখন আমরা তাকে এখানে থাকতে দেই। তার পেশার সুবিধার জন্য তাকে থাকতে দেওয়া হয়। মাকে নিয়ে কানাডায় চলে যাওয়ার পর তখন তুরিন আফরোজ বাড়িটি দখল করে নেয়। এখন আমাদের আর ঢুকতে দিচ্ছে না। মাকেও বাড়িতে ঢুকতে দিচ্ছে না।’

শিশির আরও বলেন, ‘বাড়ির সব ইউটিলিটি সার্ভিস আমার নামে, বাড়ির ঋন আমার নামে, জমি আমার নামে, রাজউকের প্লান পাস আমার নামে; অথচ আমাকে আর মাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমরা কোথায় থাকবো? আমরা নিরাপত্তাহীনতার কারণে থানায় জিডি করেছি।’

এর আগে, গত ১ জানুয়ারি ঢাকার প্রথম যুগ্ম জজ আদালতে বাড়ি দখলের অভিযোগে তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ছোটভাই শিশির। মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২ মার্চ পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মা শামসুন নাহার এবং অন্য ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেন তুরিন আফরোজ। নিজেকে বাড়ির মালিক দাবি করে তুরিন বাড়ি ও জমির দলিলপত্রও দখলে নিয়ে নেন বলে অভিযোগ আনা হয়েছে মামলায়।

মামলার অভিযোগে আরও বলা হয়, ভাই শিশির সম্পত্তিতে আসতে চাইলে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হবে বলেও মাকে হুমকি দেন বিবাদি তুরিন আফরোজ।

মা ও ভাইকে বাড়িতে ঢুকতে না দেয়ার বিষয় তুরিন আফরোজ বলেন, আমার সঙ্গে তাদের দেখা হয়নি। তারা বাড়িতে এসেছিল কিনা, তাও জানি না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft