1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মন্ত্রীদের বক্তব্যই প্রমাণ করে খালেদা জিয়া কেন মুক্ত পাচ্ছে না: আমীর খসরু - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

মন্ত্রীদের বক্তব্যই প্রমাণ করে খালেদা জিয়া কেন মুক্ত পাচ্ছে না: আমীর খসরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে সরকারের যে বাধা রয়েছে, সেটি মন্ত্রীদের বক্তব্যেই প্রমাণিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ক্ষমতাসীনরা খালেদা জিয়ার জামিনে হস্তক্ষেপ করছে বলেই এমপি-মন্ত্রীরা প্রতিনিয়ত নিজেদের প্রোটেক্ট করার জন্য বলে বেড়াচ্ছেন যে, তারা বেগম জিয়ার জামিনে হস্তক্ষেপ করছেন না। হস্তক্ষেপ যদি নাই করে থাকেন, তা হলে এমন প্রশ্ন আসে কেন?

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত বিচার বিভাগে রাষ্ট্রীয় হস্তক্ষেপ বন্ধ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে না বলাটাই লজ্জাজনক। তাদের এ বক্তব্য প্রমাণ করে আওয়ামী লীগই বেগম জিয়ার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিচার বিভাগের ওপর বর্তমান সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে বিএনপি চেয়ারপারসনের মুক্তি বিলম্বিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদী যুব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবিরা নাজমুল, নিপুণ চন্দ্র রায় চৌধুরী, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!