1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল

ভারতে দেয়াল ধসে ১৫ শ্রমিকের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

ভারতের পুনেতে টানা ২৪ ঘণ্টার প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে ৪ শিশু ও এক নারীসহ কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক।

আজ শনিবার (২৯ জুন) সকালে পুনের কোন্ধা এলাকায় একটি আবাসিক ভবনের পাশের দেয়াল ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আটকে পড়াদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, টানা বৃষ্টিতে দেয়ালটি ধসে শ্রমিকদের জন্য নির্মিত পাশের একটি ঘরের উপর পড়ে। এসময় বেশ কিছু গাড়ি ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে।

এদিকে হতাহতদের পরিবারকে সরকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বলে পুনের জেলা কালেক্টর নাভাল কিশোর রাম জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ভারতের পুনেতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার সকাল থেকে বৃষ্টি অব্যাহত ছিল। রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদফতর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!