1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বেনাপোলে ভারতীয় হাইকমিশনারের স্থল বন্দর পরিদর্শন - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

বেনাপোলে ভারতীয় হাইকমিশনারের স্থল বন্দর পরিদর্শন

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৬৯ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধি, অসুবিধা সরেজমিনে দেখতে পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ।গতকাল শনিবার (৮জুন) বিকাল ৩টায় তিনি সফর সঙ্গী নিয়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকা পরিদর্শন করেন।

এ দিকে হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বেনাপোল  চেকপোষ্ট এসে পৌছালে সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দরা। এ সময় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার রাজেস কুমার, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট, এক্সপোর্টের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালে মাসুদ করিম ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রমূখ।জানা যায়, দেশের স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু সুষ্ঠভাবে বাণিজ্য পরিচালনায় এখানে নানান সমস্যা বিদ্যমান।  এ ছাড়া সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনালে বিজিবি কর্তৃক পাসপোর্ট যাত্রীদের ব্যাগ তল্লাশীর বিষয়টিও নিয়ে আলোচনায় উঠে আসে। এসব সমস্যা ও বাণিজ্যিক সম্ভবনা সরেজমিনে পরিদর্শন করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন।দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন, ভারতীয় হাই কমিশনারের পেট্রাপোল-বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তেমনি আমদানি-রফতানি বাণিজ্যে জটিলতা ও ভারত ভ্রমণে পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে জানান তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!