1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

বিশ্বকাপ ডায়েরি: লন্ডন যেন এক টুকরো পৃথিবী

  • আপডেট হয়েছে : শনিবার, ১ জুন, ২০১৯
  • ২৩ বার পড়া হয়েছে

লন্ডনের আবহাওয়া শেষ পর্যন্ত বুঝে উঠতে পারলেও, এখানে মানুষ চেনা দায়! কে কোন দেশের নাগরিক তা বোঝার উপায় নেই !

অনায়াসেই তাই লন্ডনকে একটা ছোট্ট পৃথিবী বললে অত্যুক্তি হবে না মোটেও! এশিয়ানরা যে রকম গিজগিজ করছে, তেমনি লাতিন, আফ্রিকানদের কমতি নেই। খবর বিবিসি বাংলার

ফুটপাতে আপনার পাশ দিয়ে সাত ফুট লম্বা কেউ হেঁটে যাবে তো পরক্ষণেই পাঁচ ফিট কেউ আপনাকে অতিক্রম করবে।

হোটেলের লিফটে যেমন ক্রোয়েশিয়ার কোন দম্পতির নিজেদের মধ্যে অপরিচিত ভাষার ব্যবহার কানে আসে, তেমনি আবার টিউবে সহজেই নজর কাড়ে ভারতীয় রমণীর মোবাইল ফোনে বলিউড মুভি দেখার দৃশ্য।

দেশটা এমনই বৈচিত্র্য ভরা। সারা পৃথিবীকে যেন দুহাত ভরে আলিঙ্গন করছে। তবে কেউ কোথাও হস্তক্ষেপ না করে! অর্থাৎ যে যার মতো, অযথা ঘাটাতে যায়না কেউ কাউকেই!

তাইতো পাশাপাশি সিটে বসেই ভ্রমণ করছে বোরকা ও মিনি স্কার্ট পরা নারী। কে কালো কে সাদা ভ্রুক্ষেপ নেই কারো!

আর সেটার সময়ই বা কই? প্রতিটি মানুষ যেন চাবি দিয়ে ছেড়ে দেয়া পুতুল। ছুটছে আর ছুটছে। বাসে, ট্রেনে, হেঁটে শুধুই অবিরাম ছুটে চলা। সপ্তাহে পাঁচদিন গাধার খাটুনি। ছুটির দুদিন পরিবারের সময় দেয়া, বাড়ির কাজ।

বাংলাদেশীরাও দেখলাম অদ্ভুতভাবে মানিয়ে নিয়েছে এমন বিলেত জীবনের সাথে। ছড়িয়ে পড়েছে সবখানে।

দোকানে, রেস্টুরেন্টে শুরুর ইংরেজি আলাপ দ্রুতই বাংলা থেকে আঞ্চলিকতায় রূপ পায়।

ওভালে তো বাংলাদেশের অনুশীলনের সময় নিরাপত্তায় নিয়োজিত দুজন ভদ্রলোকের পরিষ্কার বাংলা শুনে চমকে যেতেই হল।

মাত্রই সাকিব-তামিমদের নেটে বল করে এসেছেন আরেক কিশোর বাংলাদেশী। একটা বড় প্রজন্মের জন্ম ও বেড়ে ওঠা এখানে, হয়তো কখনো বাংলাদেশে যায়নি কিন্তু তবুও মনের ভেতরের এক কোণে কোথাও না কোথাও পূর্বপুরুষের ভিটেকে ঠিকই ধারণ করে রেখেছে।

ঠুনকো দেশপ্রেম হয়তো নেই, কিন্তু নিজের কাজে শতভাগ নিয়োজিত এখানে সবাই।

তাইতো লাখো বিদেশির ভিড়ে অপরিচিত শহরে হঠাৎ বাঙালি পেয়ে আপনার মনে আবেগ উথলে উঠলে সেটা নিয়ন্ত্রণ করাই ভালো কারণ অন্য প্রান্তের প্রতিক্রিয়া বিপরীতও হতে পারে!

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft