1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

বিএনপি ভোটে জিতে সংসদে শপথ না নিয়ে বগুড়াবাসীর সাথে প্রতারণা করেছে : নানক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ভোটে জিতে শপথ না নিয়ে বগুড়াবাসীর সাথে প্রতারণা করেছে।
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী টি. জামান নিকেতার পক্ষে নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু প্রমুখ।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বগুড়া সদর আসনটি গুরুত্বপূর্ণ। দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে। সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে যুক্ত হতে বগুড়াবাসী নৌকা মার্কায় টি জামান নিকেতাকে ভোটের মাধ্যমে জয়ী করতে হবে। এতদিন বিএনপি বগুড়াবাসীর ভোট নিয়ে কোন উন্নয়ন করেনি। জেলায় বিএনপির কোন নেতা নেই বলে বহিরাগতদের দিয়ে নির্বাচন করেছে। জয়ী হলেও বগুড়াবাসীর কোন জয় হয়নি। বিএনপি শুধু ভোট নিয়ে শুধুই প্রতারণা করেছে।
তিনি বগুড়া সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী পরীক্ষিত সৈনিক টি জামান নিকেতাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে বগুড়ার উন্নয়ন হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft