1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

বাঁশখালীতে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। তাদের নাম জাফর মেম্বার (৪৮) ও খলিলুর (৪৫)। র‌্যাবের দাবি, নিহতরা বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী, জলদস্যু ও ডাকাত।

র‌্যাব জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে আটটি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, কিরিচ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতরা সরল এলাকার জয়নাল আবেদীনের ছেলে। জাফর মেম্বারের বিরুদ্ধে ৩৩টি ও খলিলুরের বিরুদ্ধে আটটি মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল বাঁশখালীর সরল এলাকায় জাফর মেম্বারকে গ্রেফতারে অভিযান চালালে জাফর ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। ২০ মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে জাফরের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাফর মেম্বার ও তার ভাই খলিলুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এরা মূলত চিহ্নিত সন্ত্রাসী, জলদস্যু ও ডাকাত। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।’

মাশকুর জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ আটটি আগ্নেয়াস্ত্র , ৫০ রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র মজুদ, খুন ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে জাফরের বিরুদ্ধে ৩৩টি মামলা এবং তার ভাই খলিলুরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft