1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৮ মামলার আসামি নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ২৯ বার পড়া হয়েছে

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত আবদুল্লাহ আল জোনায়েদ ওরফে বিক্লাশ রনির (৩৫) মৃত্যু হয়েছে।

ডিবি পুলিশের দাবি, নিহত জোনায়েদ কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। জোনায়েদ শহরের হাকির মোড় এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

বন্দুকযুদ্ধের ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার ঢাকায় জাতীয় পুঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা গেছেন।

রাত সোয়া ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকালে ৩টার দিকে ঢাকায় জাতীয় পুঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘বন্দুকযুদ্ধে’ আহত সন্ত্রাসী আবদুল্লা আল জোনায়েদ।

গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টহল দল আদর্শ কলেজের সামনে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এতে কুখ্যাত সন্ত্রাসী আবদুল্লা আল জোনায়েদ আহত হয়। অন্যরা পালিয়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কনস্টেবল আহত হন। তাদের বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো চাপাতি জব্দ করা হয়।

এদিকে শজিমেকে চিকিৎসাধীন আহত জোনায়েদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানেই পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার মারা যান তিনি।

আবদুল্লা আল জোনায়েদর বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft