1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের ওপর হামলা করে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা । এ সময় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের কটাপুর বাজারে এ ঘটনা ঘটে।

ওসি আল-আমিন জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আহত পাঁচজন হলেন, সারিয়াকান্দি থানার এএসআই মিজানুর রহমান, এএসআই নয়ন কুমার, কনস্টেবল নজরুল ইসলাম, কনস্টেবল মামুন মিয়া ও হামলাকারী সানজাহার শেখ।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সম্প্রতি সারিয়াকান্দি উপজেলার পাকেরদহ গুচ্ছগ্রামের পুকুরে মাছ অবমুক্ত করা নিয়ে ওই এলাকার সানজাহার শেখ ও খৈমুদ্দিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খৈমুদ্দিন এ ঘটনায় থানায় সানজাহার শেখ ও তার লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এ অভিযোগের তদন্ত করতে বুধবার দুপুরে ওই পুলিশ সদস্যরা পাকেরদহ গ্রামে যান। তারা বিবাদী পক্ষে সৈয়দজ্জামান নামে একজনকে আটক করেন। তাকে নিয়ে থানায় আসার পথে কটাপুর বাজারের কাছে তার লোকজন পুলিশের ওপর চড়াও হয়।

তারা পুলিশকে মারপিট করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় উল্লিখিত চার পুলিশ ও পুলিশের মারপিটে সানজাহার শেখ আহত হয়। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সানজাহার শেখকে গ্রেফতার করে। আহত পুলিশরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া সানজাহারকে পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft