1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে শিগগিরই নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নবম ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা আর ঝুলিয়ে রাখতে চাই না। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। এখন আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছি।’
ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে গঠিত মন্ত্রিসভা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের বৈঠক শেষে একথা বলেন।
ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক বলেন, ‘প্রত্যেকেই তারা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন। বারবার বৈঠক ডেকে আর সময় ক্ষেপণ করা সমচিত নয়, প্রয়োজনও নেই। বিষয়টি ঝুলিয়ে রাখাও বাস্তব সম্মত নয়।
তিনি বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আজকের এ বৈঠক শেষবারের মতো। এরপর আমরা নিজেরা বসবো, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি আলাপ আলোচনা করে তাঁর পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবো এবং অচিরেই নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা করবো।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, আশা করছি আর বেশি সময় লাগবে না। অচিরেই নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা করবো।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান, তথ্যসচিব আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
এছাড়া ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক নেতাদের মধ্যে মোল্লা জালাল, শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft